শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদেবপুরে বেগম রোকেয়া দিবস পালিত

লিয়াকত আলী বাবলু,, মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, জামায়াতের ইসলামী উপজেলা আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির মো: রফিকুল ইসলাম রফিক, ইসলামী
আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্পাদক মাআরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক
প্রমুখ। আলোচনা সভার শেষে তিন জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে
একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়