শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিপুরে প্রশাসনের নির্দেশে সরিয়ে ফেলা হলো ফুল বাগানে অবৈধ নির্মিত দোকান

জাকারিয়া জাহিদ,কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে সরকারী জমিতে সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত বাগানের ফুল ও ফল গাছ কেটে দুটি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে হারুন নিকেল ও রাছেল হাওলাদারের বিরুদ্ধে। এসময় একটি বট গাছ কেটে ফেলা হয়। দোকান ঘর দুটি নির্মানের পর পরই স্থানীয়দের তোপের মুখে পরেন ওই দখলকারীরা। পরে রবিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘর দুটি সরিয়ে ফেলা হয়।

সরজমিনে জানা যায়, প্রায় ৯ বছর আগে মহিপুর সেতু সংলগ্ন সরকারী জমিতে একটি বাগান গড়ে তোলেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের অক্লান্ত পরিশ্রমে বাগানে হরেক পদের ফল ও ফুল গাছ লাগানো হয়। এ বাগানটি এখন সৌন্দর্য ছড়াচ্ছে ওই এলাকায়। গত বৃহস্পতিবার কয়েকটি ফুল গাছ, কয়েকটি ফল গাছ ও একটি বট গাছ কেটে দুটি দোকান ঘর নির্মান করে হারুন নিকেল ও রাছেল হাওলাদার। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফুসে ওঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের নির্দেশে দোকান ঘর দুটি সরিয়ে ফেলা হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্থি ফিরে আসে।

মহিপুর এলাকার ব্যবসায়ী মিজান বলেন, এই বাগানটি করা হয়েছে বন্দরকে সৌন্দর্য করার জন্য। এটা কারো ব্যক্তিগত নয়। এটা আমাদের সকলের। গাছ কাটার অপরাধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। স্থানীয় মুদি ব্যাবসায়ী ইব্রাহীম বলেন, এখানে একটি বটগাছ ছিলো সেটি কেটে জঘন্যতম অপরাধ করেছে। এতে আমরা ব্যথিত। যিনি বট গাছ কেটেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।মহিপুর ইউনিয়া যুবদল কর্মী রিপন মুসুল্লি বটগাছি কাটায় জনসম্মুখে প্রতিবাদ জানান এবং দুঃখ প্রকাশ করেন। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘর সরিয়ে ফেলার নির্দেশ দেই। উচ্ছেদের নির্দেশ দেয়ার সাথে সাথে দখলদাররা ঘর সরিয়ে ফেলে। এর পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়