শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরস্থানে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার!

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে একটি পুরানো কবরস্থান থেকে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকার পাতাবালি কবরস্থান থেকে ওই ২০টি হাত বোমা উদ্ধার করা হয়। এ খবরে ওই এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে বোমাবাজির ঘটনা ঘটে আসছিল। এ বোমাবাজি বন্ধ করার লক্ষ্যে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরেয়ে আনার অংশ বিশেষ হিসেবে কালকিনি থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভর্তি ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।

কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে এসআই মশিউর রহমান নয়ন ও এসআই মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়