শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ কারাবন্দির সাজা মওকুফ করলেন রাষ্ট্রপতি, মুক্তির নির্দেশ

বিজয় দিবস উপলক্ষে ১৬ জন কয়েদির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাদেরকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ জন কারাবন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের চিঠি মোতাবেক বন্দিদেরকে কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়