শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী।

সাইফুল রশিদ চৌধুরী বলেন, “বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি, রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে দশটি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।”

এ সময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু-ইকোনোমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগবিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীরণ করা। উৎস: ঢাকা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়