শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ০২

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : জেলার আশুগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২৮০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা এক্স-২ ট্রাক উদ্ধার করে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ নভেম্বর(শুক্রবার) সকালে আশুগঞ্জ থানাধীন চরচারতলা গ্রামের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ৩০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার  পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোহা: বিল্লাল হোসেন জানান,  অভিযানকালে এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ফোর্স সহ উপরোক্ত ঘটনাস্থল হইতে আসামী শ্যামল বিশ্বাস(২৫) ও মোঃ মকবুল খান(২৩) দ্বয়ের হেফাজত হইতে ২৮০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা এক্স-২ ট্রাক উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে জব্দ করেন।

আসামীরা হলেন সিলেট জেলার জয়ন্তৈয়াপুর উপজেলার কাইতগ্রাম এলাকার চুরামনি বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস (২৫) ও একই জেলা ও উপজেলার আসামপাড়া গ্রামের মো: ইসমাইল খানের ছেলে মোঃ মকবুল খান(২৩)। আশুগঞ্জ থানার ওসি আরও জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ