শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৫ শতাধিক দুঃস্থ মানুষ পেল অনুদানের চেক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী এই চেক বিতরণ করেন। 

একইসাথে এসময় ৮ জন শিক্ষার্থী কোরআনের হাফেজী সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে সনদপত্র  বিতরণ করেন। একইসঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক ওরছের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরছ অনুষ্টিত হবে।  

জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান- আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। এদিন বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী - পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়