শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লবণ মাঠের গর্তে পড়ে বাঁশখালীতে শিশুর মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া এলাকায় বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে লবণ মাঠের গর্তে পড়ে মোঃসাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়, এ ঘটনায় নিহত সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ীর মাওলানা শাহাব উদ্দিনের পুত্র। মাওলানা  শাহাব উদ্দিন আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার শিক্ষক। বৃহস্প‌তিবার সকালে শিশু সাদমান তার বড় ভাই সাইদের সাথে বাড়ির পাশে লবণ মাঠে মাছ ধরতে বের হয়। লবণের মাঠে বড় একটি পানিবর্তি গর্তে (লবণ সংরক্ষণের জন্য গর্ত) সবার অগোচরে পড়ে যায়। কিছুক্ষণ পর সামদানকে মাঠে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়।' শিশু সাদমানকে গ‌র্তের পা‌নি থে‌কে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক আকবরের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়