শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:১৪ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৯ জেলেকে ৭ দিনের কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে। এসময় অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আল মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। আজকে ৯ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়