শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:০৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালত প্রাঙ্গণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান (ভিডিও)

জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে দেখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন তার অনুসারীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল হত্যার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুললে তার অনুসারীরা এই স্লোগান দিতে থাকেন।

আদালতে তোলার সময় গ্রেফতার গোলাম মাহফুজ চৌধুরী অবসরের ফেসবুক আইডি থেকে লাইভ দেওয়া হয়। সেই ভিডিওতে দেখা যায় স্লোগান দিতে দিতে তার অনুসারীরা আদালতে যাচ্ছেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জয়পুরহাট সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। রোববার দিবাগত রাত একটার সময় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়