শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১০:২১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় ফরিদপুর-খুলনা মহাসড়কে মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

 আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মল্লিকপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. সালাউদ্দিন বলেন, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহণ নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

নিহতরা খাগড়াছড়ি পরিবহণের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি মো. সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়