শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে সাত মামলার আসামি গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিামণ গাঁজা, ফেনসিডিল ও নগদ টাকাসহ সাত মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ওয়েট মেশিন ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে চারটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়