শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:৪০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি একরামুল করিম গ্রেফতার

মো: সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭ এর একটি দল।

গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১৯৬২ সালের ৯ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ইদ্রিছ মিয়া এবং মাতা রৌশন আরা বেগম। মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

একরামুলের স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার ভাগিনা জহিরুল হক রায়হান ছিলেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র। তার সৎ ভাই হাজী ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একরামুলের আরেক ভাই মোহাম্মদ ইলিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এছাড়া তার একমাত্র ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের বিরুদ্ধে নিজের ছেলেকে প্রার্থী করেন একরামুল করিম চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়