শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবলীগ নেতা পুলিশ হেফাজত থেকে উধাও, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে সাইফুল ইসলাম নামে যুবলীগের এক নেতা পালিয়েছে। এ ঘটনায় থানার ওসিসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। আরিফুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হক। গতকাল দুপুরে এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। এর আগে সকাল ৯টার দিকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান সাইফুল। তিনি উপজেলার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, সাইফুলকে গতকাল সকালে ৮টার দিকে তার বাড়ি থেকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। কিন্তু, তিনি কৌশলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। সে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়