শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় নারীসহ দুইজনের আত্মহত্যা 

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক ( কেড়ির বড়ি) ও গলায় ফাঁস দিয়ে ফাতেমা বেগম ( ৪০ ) ও সবুজ মিয়া ( ৩৫ ) নামের দুইজন আত্মহত্যা করেছে। রোববার ( ১ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার পৃথক স্থানে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগম উপজেলার গোপালনগর এলাকার আনিসুর রহমানের স্ত্রী ও নিহত সবুজ মিয়া পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জামতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সবুজ মিয়া তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, ফাতেমা বেগম তার ছেলের ওপর অভিমান করে রোববার বেলা এগারোটার দিকে কীটনাশক ( কেড়ির বড়ি ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে সে মারা যায়। 

এদিকে নিহত সবুজের স্ত্রী আমেনা আক্তার জানান, আমি সকাল সাতটায় আমার অসুস্থ মাকে দেখতে স্বামীকে ঘরে রেখে ব্রাহ্মণপাড়া সদরে আমার বাবার বাড়িতে যাই। সেখান থেকে বিকেলে বাসায় ফিরে দেখি আমার স্বামী ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন,  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া স্বজনদের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়