শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ১০:২৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগারে গোলাগুলি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। মুক্তির জন্য বন্দিরা আন্দোলন শুরু করলে ফাঁকা গুলি করেন কারারক্ষীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সূত্র : কালেরকন্ঠ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি দেওয়া হবে’ এমন খবরে বন্দিদের আত্মীয়-স্বজনরা মঙ্গলবার সকাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কমপ্লেক্সের প্রধান ফটকে ভিড় করতে থাকে। দুপুর ১টা দিকে হাই সিকিউরিটি কারাগার রাজনৈতিক এবং সাম্প্রতিক কোটা আন্দোলনে গ্রেপ্তার বন্দিদের ছেড়ে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তারা জোরপূবর্ক সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

বাধ্য হয়ে ফাঁকা গুলি ছুড়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গুলির শব্দে কারাগারের ভেতরে ও বাইরে বন্দিদের স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 
এ বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে  কী হয়েছে তা জানার চেষ্টা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়