শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১১:৩৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে সংঘর্ষ ও পুলিশ হত্যা: খুলনায় পুলিশের ৩ মামলা, আসামি ৮৫০০

জাফর ইকবাল অপু: খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, থানায় হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ৮ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

খুলনার পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা  হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় সন্ত্রাসীরা হরিণটানা থানায় আক্রমণ করে। এ সময় ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ওই থানায় মামলা হচ্ছে। পুলিশের একটি ৫ টন ওজনের পিকআপ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সদর থানায় আরেকটি মামলা হয়েছে। সব মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

লবণচরা থানার ওসি মমতাজুল হক জানান,  এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে শুক্রবার রাতে লবণচরা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে।

হরিণটানা থানার ওসি জানান, থানায় হামলা, পুলিশ সদস্যরা আহত হওয়ার ঘটনায় ৫/৭ হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক একটি মামলা হয়েছে।

সদর থানা ওসি কামাল হোসেন খান জানান, পুলিশের পিকআপে আগুনের ঘটনায় ৪০০/৫০০ ব্যক্তির নামে মামলা হয়েছে।

  • সর্বশেষ