শিরোনাম
◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও সেকেন্ড অফিসারসহ আরও ২ এএসআইসহ ৪ জনকে বদলি করা হয়েছে। ওসি গোলাম মোস্তফাকে চট্রগ্রাম রেঞ্জে ও সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীকে কুড়িগ্রাম ও এএসআই দ্বীন ইসলাম ও এএসআই ইকবালকে বদলি করা হয়েছে।  

[৩] গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট)  পুলিশ হেডকোয়ার্টার থেকে এ বদলি আদেশ দেয়া হয়। 

[৪] ওসিসহ ৪ জন অফিসারের বদলি বিষয়টি জানান বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক।

[৫] জানা গেছে, গত ১৮ জুলাই  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারি শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন দেয়। পরদিন ১৯ জুলাই রাতে ধামগড় পুলিশ ফাঁড়িসহ দুইটি পুলিশ বক্স ভাংচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত দুইটি মামলায় সাংবাদিক, আওয়ামী লীগ-জাতীয় পার্টির নেতাকর্মী, ব্যবসায়ী, উপজেলা চেয়ারম্যান ও ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একাধিক সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।

[৬] পুলিশের দায়েরকৃত বন্দর থানার ৩১ ও ৩২ নং পৃথক দুটি মামলায় উপজেলা জুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়