শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

জাহিদুল হক, মানিকগঞ্জ: [২] মানিকগঞ্জে ধর্ষণ মামলায় মোঃ মোজাম্মেল (৪০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা আড়াইটার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।  

[৩] মোঃ মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের মেম্বার। গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউপি সদস্যকে পুলিশের হাতে ধরিয়ে দেয় গ্রামবাসি।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, বিধবা এক নারীর সাথে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েক বার শারীরিক সম্পর্ক করে এই ইউপি সদস্য। এই বিষয়টি গ্রামে বাসীর কাছে ছড়িয়ে যায়। গতকাল রাতে ওই নারীর ঘরে মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে, তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯ ফোন করে গ্রামবাসী। পরে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

[৫] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য মোঃ মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়