শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মার্চ ফর জাস্টিস: হত্যাকারীদের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ফরিদপুর প্রতিনিধি: [২] কোটাবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের হত্যাকান্ড ও এর সাথে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

[৩] বুধবার (৩১ জুলাই) সকালে মার্চ ফর জাস্টিসের অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ‌বের করা হয়।
 
[৪] ফরিদপুর বরিশাল মহাসড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শামসুল উলুম মাদ্রাসার সামনে পৌছে শেষ হয়। 

[৫] মিছিলের অগ্রভাগে ছিলো নারী শিক্ষার্থীরা। তাদের হাতে এসময় হাতে লেখা বিভিন্ন পোস্টারে 'রক্তের দাগ এখনো শুকায় নাই', 'গ্রেপ্তার বাণিজ্য বন্ধ কর', 'যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াও তবেই তুমি বাংলাদেশ, 'হাল ছেড়না বন্ধু', জেলখানা আরো বাড়ান সাহেব, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হবো', সহ বিভিন্ন দাবিদাওয়া ও স্লোগানলেখা ছিলো। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়