শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

মুসবা তিন্নি : [২] দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে। সূত্র : যমুনা টিভি 

[৩] এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্রসমাজের ৯ দফা দাবিও তুলে ধরবেন শিক্ষার্থীরা। সূত্র : কালবেলা

[৪] কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

[৫] সেই সাথে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ সব শ্রেণি-পেশার নাগরিককে সহযোগিতা ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়। সূত্র : যুগান্তর

এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়