শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১০:২২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার বাইরের কারফিউ পরিস্থিতি

শুক্রবার থেকে বাংলাদেশে কারফিউ চলছে। শুরুর দিকে কারফিউ বেশ কড়াকড়ি থাকলেও এখন ধীরে ধীরে ঢাকাসহ সারাদেশে তা শিথিল হচ্ছে।  সূত্র : বিবিসি বাংলা

বুধবার ঢাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ঢাকার বাইরের কিছু বড় বড় শহর, যেমন— খুলনা, রংপুর, সিলেট, গাজীপুরেও কারফিউ শিথিল অবস্থায় আছে।

ওইসব স্থানের স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে যে আজ থেকে অফিস আদালত শুরু হওয়ায় মানুষজন ঘর থেকে বের হয়েছে।

খুলনার সাংবাদিকরা জানিয়েছে, সেখানে এখনও গণপরিহন কিছুটা কম থাকায় মানুষের উপস্থিতি কম।

তবে রংপুরে আবার আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক। কারফিউ জারির শুরুর দিকের সাথে তুলনা করলে সিলেটেও যান চলাচল বেড়েছে।

গাজীপুরের স্থানীয় সাংবাদিক মাসুদ রানা জানিয়েছেন, “আজকে থেকে শিল্পকারখানা খুলেছে।”

কারখানাগুলোতে উপস্থিতি কম হলেও শ্রমিকরা কাজে ফিরেছেন। বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ গাজীপুরের শিল্প অধ্যুষিত এলাগুলোতে টহল দিয়েছে।

এছাড়া, গাজীপুরে স্থানীয় যানবাহন চলাচল শুরু হলেও দূরপাল্লার যানবাহন চলছে না। মি. রানা বলেন, “ স্বাভাবিক সময়ের মতো না হলেও মানুষের বাহিরে বের হওয়ার প্রবণতা বেড়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়