শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে জেল পালানো কয়েদি আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন প্রায় একশোর মত

নরসিংদীর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রায় একশত জেল পালানো কয়েদি আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন।  সূত্র : বিবিসি বাংলা

সেখানকার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিবিসি জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাবে তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আগ্রহ দেখিয়েছিলেন।

পরে আইনজীবী সমিতি এসব কয়েদিদের সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছেন।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট কাজী নাজমুল বিবিসি বাংলাকে জানিয়েছেন, “পালিয়ে যাওয়া কয়েদিদের সকলেই কোন না কোন মামলার আসামী। সেই সূত্রে তারা নিজ নিজ মামলার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন।”

“জেলা প্রশাসন এবং আদালতের সঙ্গে সমন্বয় করেছি আমরা। আজকের মধ্যেই এসব কয়েদি আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হবে।”

নরসিংদীর জেল সুপার কামরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, “বিষয়টি এখন আদালতের ব্যাপার।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়