শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা  ◈ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ পোশাক কারখানা ও কাজে ফিরছেন শ্রমিকরা ◈ অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল ◈ হলান্ডের গোলে লাইপজিগের মাঠে ম‌্যান‌চেস্টার সিটির কষ্টার্জিত জয় ◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ ◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প?

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশ কয়েদি

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের মধ্যেই শুক্রবার নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এসময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশ কয়েদি কারাগার থেকে বের হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পিয়াল বিবিসি বাংলাকে জানান, “বিকেলের দিকে বিক্ষোভকারীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ও জেলা কারাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়।  সূত্র : বিবিসি বাংলা

হামলার এক পর্যায়ে নরসিংদী জেলা কারাগারটি কারা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে বের হয়ে যায় কয়েদিরা। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ঘটনাটি নিশ্চিত করেছেন। কারা সূত্রের বরাত দিয়ে সংবাদকর্মী আশিকুর রহমান পিয়াল জানান, এই কারাগারটিতে শুক্রবার পর্যন্ত অন্তত এক হাজারেরও বেশি কয়েদি ছিলেন।

তাদের মধ্যে অনেকেই ছিলেন দণ্ডপ্রাপ্ত । এই বিষয়ে নরসিংদীর কারা কর্তৃপক্ষের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায় নি। নরসিংদী শহরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ও অন্যন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

  • সর্বশেষ