শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম ছৈয়াল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

[৩] সেলিম ওই এলাকার সফি উল্যা ছৈয়ালের ছেলে। মুল পেশা কৃষি হলেও পাশাপাশি তিনি গাছি হিসেবে কাজ করতেন।

[৪] স্থানীয়রা জানায়, সেলিম তার প্রতিবেশী জালাল ঢালীর নারিকেল গাছ পরিষ্কার করছিলেন। তখন গাছের একটি ডগা কাটতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি গাছের ওপর থেকে নিচে পড়ে যান। এতে বুক এবং মুখমণ্ডলে তিনি আঘাত পান। এছাড়া হাতে থাকা ধারালো দা পড়ে তার ডান কান কাটা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

[৫] চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুর রহমান স্বপন বলেন, সেলিমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়