শিরোনাম
◈ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩ ◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে ২ শিশুকে শ্বাসরোধে হত্যা করলেন অসুস্থ মা

সাবরীন জেরীন, মাদারীপুর: [২] মাদারীপুর শহরের সবুজবাগ (বালুঘাট) এলাকায় জাহাঙ্গীর আলম এর বাড়ির ভাড়া বাসায় ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা।

[৩] বুধবার (১০জুলাই) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে বসে থাকে মা। পরিবারের লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে ব্যার্থ হলে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ২ শিশুর মরদেহ উদ্ধার করে।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানাজায়, সবুজবাগ (বালুঘাট) এলাকার সৌদি প্রবাসী হালিম খান ও তাহমিনা তাবাচ্ছুম দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌস, অপরজন ১ বছর বয়সী পুত্র সন্তান মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়া‘র ভাড়া বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার চিকিৎসা চলছিল।

[৫] বুধবার দুপুরে তাহমিনা তাবাচ্ছুমের মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার রুমের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর মরদেহ নিয়ে মাকে বসে থাকতে দেখে। কেন হত্যা করলেন জানতে চাইলে তাহমিনার বাবা তারা মিয়া বলেন, স্বামীর বাড়ির অত্যাচারে কারনে আমার মেয়ে মানসিক ভারসম্য হারিয়ে ফেলেছে। আমি তাদের বিচার চাই।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, আনুমানিক সাড়ে ৪টার সময় ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যে, মাদারীপুর শহরের লঞ্চঘাট সংলগ্ন, সবুজবাগ (বালুঘাট ) এলাকায় জাহাঙ্গীর আলম এর বাড়ির ভাড়া বাসায় মা তার শিশুদের নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে আছে। এর পর আমাদের থানার অফিসার ইনচার্জ সাথে সাথে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে শিশু দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং পরবর্তীতে যাচাই বাচাই করে দেখে বাচ্চা দুটি মৃত অবস্থায় পড়ে আছে। সাথে সাথেবাচ্চার মাকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাদের কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশু দুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়