শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ [২] পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১০ম দিনের মত অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

[৩] আজ বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ শহরতলীর কাড়ারগাতিতে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে সমিতির সদর-দপ্তরসহ, ৪ টি জোনাল, ৩ টি সাব-জোনাল অফিস ও ১৫ টি অভিযোগ কেন্দ্রের সকল কর্মকর্তা, কর্মচারীরা ১০ম দিনের মত কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা।

[৪] আন্দোলন চলাকালে এজিএ পলাশ মালাকার, লাইন টেকনিশিয়ান ফকির নাজমুল ইসলাম, বিলিং সহকারী খাদিজা খাতুন, বিলিং সহকারী শক্তি বিশ্বাস, মিটার রিডার কামরুল ইসলাম, লাইন শ্রমিক নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।

[৫] এসময় বক্তারা বলেন, ‘স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলমান রয়েছে। গত সোমবার থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়