শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৮:০৬ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] জেলার শিবগঞ্জে পদ্মা ও মহানন্দায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

[৩] রোববার বিকেল ৩টা ও শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

[৪] মারা যাওয়া দুইজন হলো-  শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের বেনজির আলীর ছেলে হাসান আলী (১০) ও গোসাইবাড়ি এলাকার মৃত আসাদ আলীর স্ত্রী নুরবানু (৮০)।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও শিবগঞ্জ ফায়ার সাভিসের স্টেশন মাষ্টার কাদেরী কিবরিয়া জানান, সকাল ১১টার দিকে উপজেলার তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের কয়েকজন শিশু এক সঙ্গে পদ্মা নদীর রামনাথপুর ট্যাকে গোসল করতে যায়। এ সময় ডুবে যায় হাসান আলী। অন্যান্য শিশুরা তার বাড়িতে খবর দিলে এলাকার লোকজন নদীতে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাকে না পেলে ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার দিকে পদ্মা নদী থেকে হাসানের মরদেহ উদ্ধার করে।

[৬] ওসি আরও জানান, এদিকে শনিবার সকালে মহানন্দা নদীর গোসাইবাড়ী মাদ্রাসা ঘাটে গোসল করতে নেমে নুরবানু নামে একজন পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭ টার দিকে তার মরদেহ উদ্ধার করে। 

[৭] এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়