শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ভূমিহীন-গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর উপহার 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুর সদর উপজেলার ৭০ টি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঘরের উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়৷ এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে নতুন ঘর উপহার পেয়ে হাসি ফুটিয়েছে এসব পরিবারের মাঝে। 

[৩] লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। 

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০ টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০ টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মাঝেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

[৫] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১ টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে এখন আরও ৭০ টি পরিবার নতুন করে ঘর পেয়েছেন। 

[৬] নতুন ঘর পেয়ে উপকারভোগীরা বলেন, বর্তমান সরকার আমাদের মতো গরিবের দিকে তাকানোর ফলে থাকার জায়গা পেয়েছি। অন্তত নিজের বলে তো কিছু একটা আছে। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি শেখ মুজিবের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাকে যেন ভালো ও সুস্থ রাখে। তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ