শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৪, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে বীভৎসভাবে নির্যাতনে জ্ঞানহারা দোকান কর্মচারী

এমরান পাটোয়ারী, ফেনী: [২] বাথরুমে ডেকে নিয়ে টয়লেট পরিষ্কারের ব্রাশ পায়ুপথে ঢুকিয়ে দোকান কর্মচারী তানভির আহমেদ নয়ন (১৫) কে নির্যাতন করেছে বখাটেরা। শনিবার দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়ার আহমেদ শপিং সেন্টারে এ ঘটনা ঘটলেও সোমবার সকালে এ বিষয়ে মুখ খোলেন ভুক্তভোগীর পরিবার। 

[৩] ভুক্তভোগীর ভাই আবদুর রহমান জানান, শনিবার কর্মস্থল থেকে যোহরের নামাজ পড়তে বের হয় নয়ন। নামাজ শেষে ফেরার পথে তাকে আহমেদ শপিং সেন্টারে নিচে অপরিচিত এক ব্যক্তি বস্তা মাথায় তুলে দিতে সহযোগিতা চান। এ সময় সহযোগিতা করতে তিনি ওই সেন্টারের দোতলায় ওঠার সময় পেছনে আরও একজন অপরিচিত ব্যক্তি তার পিছু নেয়। পরে তারা দু’জন মিলে নয়নকে ৩য় তলায় তুলে হাত-পা বেঁধে যৌন নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ওই দুই বখাটে বাথরুম পরিষ্কারের কাজে ব্যবহৃত ব্রাশটি জোর করে পায়ুপথে ঢুকিয়ে দেয়। ওই ব্রাশটি ভেঙে একটি অংশ কিশোরের পায়ু পথে থেকে যায়। এতে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে বখাটেরা পালিয়ে যায়। 

[৪] দীর্ঘ ২ ঘণ্টা ওই বাথরুমে পড়ে থেকে নানা চেষ্টার পর হাতের বাঁধনটি খুলে নয়ন তার দোকানিকে কল দেয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপাচারের মাধ্যমে তার পায়ুপথ থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করা হয়। অস্ত্রপাচারের পর এরিপোর্ট লেখা পর্যন্ত নয়নের জ্ঞান ফেরেনি। নয়ন সুস্থ্য হলে আমরা আইনগত ব্যবস্থা নেব। 

[৫] তানভির আহমেদ নয়ন ছাগলনাইয়া বাজারের একটি দোকানের কর্মচারী ও উত্তর যশপুর গ্রামের বাসিন্দা। 

[৬] ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়