শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:২২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা 

আরিফুর রহমান, রাঙামাটি: [২] রাঙামাটির লংগদুতে গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ ২জন নিহত হয়েছে।

[৩] শনিবার (১৮ মে) সকালে উপজেলার লংগদু সদর ইউনিয়নের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে এ ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫)।

[৫] লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেছেন, দু’জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। 

[৬] এদিকে এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএসকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।  সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়