শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে

সোলায়মান মোহাম্মদ, শ্রীপুর (গাজীপুর): [২] গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে অবস্থানরত যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

[৩] বৃহস্পতিবার রাত ০৭ .১৫ মিনিটে শ্রীপুর রেলস্টেশনে যাত্রা বিরতির সময় ঢাকা হতে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। ট্রেনের চালক সহ অন্যান্যরা রাত ০৭.২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে ট্রেনের ইঞ্জিনে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। 

[৪] পরবর্তীতে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে শ্রীপুর রেলস্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

[৫] শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ বলেন, দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। অল্প সময়ের ব্যবধানে আগুন নিভানো হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়