শিরোনাম
◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে একসঙ্গে ৪ বাচ্চার জন্ম, অবশেষে ৩ জনের মৃত্যু

খাদেমুল বাবুল, জামালপুর: [২] এক প্রসূতির ৪ বাচ্চার জন্মের কয়েক ঘন্টার মধ্যে ৩ জনের মৃত্যু। জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে চিকিৎসারত অবস্থায় ২টি ছেলে ও ১টি মেয়ে শিশুর মৃতু হয়েছে। 

[৩] এর আগে বুধবার (১৫ মে) সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন প্রসুতি খুশি বেগম। 

[৪] জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজ রহমান বিকাল সোয়া ৩টার দিকে ৩ নবজাতকের মৃত্যুর বিষয়টি জানার। তিনি আরও বলেন, যে নবজাতটি এখনো জীবিত আছে সেও মুমূর্ষ অবস্থায় রয়েছে। তবে প্রসূতি খুশি বেগম সুস্থ আছেন। 

[৫] জানা যায়, বুধবার সকালে জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ী এলাকার বেপারী বাড়ির গ্রামের রিকশা চালক শফিকুল ইসলামের স্ত্রী খুশি বেগমের প্রসব ব্যথা উঠে। পরে স্বজনরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা তার চারটি সন্তান স্বাভাবিক ডেলিভারি করান। প্রসূতি খুশি বেগম একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী শফিকুল ইসলাম একজন রিকশা চালক। তিনি ঢাকায় রিকশা চালান। 

[৬] ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তার প্রসব ব্যথা উঠলে প্রসুতি খুশি বেগমকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা তাদের সর্বশেষ সাধ্য দিয়ে চেষ্টা করে তার স্বাভাবিক প্রসব করান। পরে প্রসূতি মা ও শিশু ৪টির উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ২টি ছেলে ও একটি মেয়ে সন্তানের মৃত্যু হয়। 

[৭] ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের জানান, তার হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অত্যান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো নবজাতক গুলোর প্রয়োজনীয় সময় হয়নি। 

[৮] প্রসূতির বড় বোন পারুল বেগম বলেন, আমার ছোট বোন খুশি বেগমের আগেও একটি সন্তান হয়ে মারা গেছে। আজ ৩টা ছেলে ও একটা মেয়ে সন্তান একসাথে জন্ম নেয়ায় আমরা অনেক আনন্দিত হয়েছিলাম। কিন্তু তিনটি সন্তান মারা যাওয়ার পর আমাদের খুব কষ্ট হচ্ছে। 

[৯] খুশি বেগমের চাচাতো ভাই যুবরাজ জানান, আমার ছোট বোনের সকালে প্রসব ব্যথা উঠলে। আমরা সবাই মিলে তাকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টায় নরমাল ভাবে একটি মেয়ে ও ৩টি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ভালো চিকিৎসার জন্য সরকারি খরচে সরকারি এ্যাম্বুলেন্স দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এতে আমাদের অনেক কষ্ট লাগছে। কারণ এর আগেও খুশির একটি সন্তান হয়ে মারা গেছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়