শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেএনএফের আরও তিন নারী সদস্য কারাগারে

ছবি: সংগৃহীত

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিনজন নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

[৩] সোমবার (২২ এপ্রিল) বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

[৪] আসামিরা হলেন- বান্দরবানের রুমা উপজেলার ইডেন রোডের গির্জা পাড়ার বাসিন্দা লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) এবং লাল এং কল বম (২৬)।

[৫] আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

[৬] উল্লেখ্য, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭১ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭১ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ