শিরোনাম
◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৫:০৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের গেট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মো. সোহেল, নোয়াখালী: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।    

[৩] সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিয়ের ডেকোরেশনে কাজ করতেন। 

[৪] নিহত দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে।  

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেইট মিস্ত্রীর কাজ করতেন। আজ দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সাথে একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের সাথে বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

[৬] জনপ্রিয় কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়। ধারণা করছি স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।      

[৭] চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো.হানিফ আনসারী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়। 

[৮] কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। তবে আমি বর্তমানে ছুটিতে আছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ