শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

ম‌শিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (২১ এপ্রিল) রাত ৯ টায়  উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- লিপি বেগম (৪২), আফরোজা বেগম (৪০), হান্নান কবিরাজ( ৫০), নজরুল কবিরাজ(৫৫), আনসার কবিরাজ (৪৬)। আহতদের সবার বাড়ি কুমারখালী গ্রামে। 

[৫] আহত নজরুল কবিরাজ বলেন, আমার ভাইয়ের ক্রয় করা জমিতে রকিব কবিরাজের একটি চায়ের দোকান আছে। সেই দোকানে আমার ভাই তালা দিয়ে রাখে। ঘটনার দিন এশার আজানের পরে দেশীয় অস্ত্রসহ রকিব তার বাহিনী নিয়ে এসে দোকানে হামলা চালায়। এসময় সংবাদ পেয়ে সেখানে আমার ভাইয়ের স্ত্রী আফরোজা এগিয়ে এলে তার উপর হামলা করে। তার চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে রকিব বাহিনী আমাদেও উপরে এলোপাতারি হামলা চালায়।

[৬] তিনি বলেন, রকিব কবিরাজ (৪২) দের  সঙ্গে নাসির কবিরাজ (৩৫), হাসমত কবিরাজ (৪৫), আব্দুল কুদ্দুস কবিরাজ(৫০), জব্বার কবিরাজ (২২), মামুন কবিরাজ (২৫), এনামুল কবিরাজ (২৬), চঞ্চল কবিরাজ (২০), চয়ন কবিরাজ (১৯), সজল কবিরাজ (২০), ছালবিন (১৮), রাসেদ (২০), আবুজর (১৮) পপি বেগম (৩৫) লাবনী বেগমসহ আরও ২০-২৫ জনের দল সংঘবদ্ধ হামলায় অংশ নেয়। 

[৭] হামলাকারী রকিব কবিরাজের ছেলে আবুজর জানান, জমি বিরোধের জের নিয়ে আমাদের দোকানে তালা দিয়ে রাখে। আমরা বন্ধ দোকানের তালা খুলতে গেলে আনসার কবিরাজ তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে আমরাও পাল্টা হামলা চালাই। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হয়ে আমার বাবা ও চাচা হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৮] নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ