শিরোনাম
◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি একরামকে দলের সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ সুবর্ণচর আ'লীগের

মো. সোহেল, নোয়াখালী: [২] উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সরে দাঁড়াতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ একরামুল করিম চৌধুরীকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেন। 

[৩] বৃহস্পতিবার রাতে সুবর্ণচর প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- জাতীয় নেতা মরহুম স্পিকার আব্দুল মালেক উকিলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজুবিলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রহমত উল্যাহ সোহেল। 

[৪] সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন খেলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি সময়োপযোগী। তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে, তারা আওয়ামী লীগের নেতা-কর্মী হতে পারে না।

[৫] সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী বলেন, আমি মনে করি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত। যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে, তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার থাকবে না। আমরা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না।

[৬] সম্প্রতি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে আসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচন। কেননা এই উপজেলায় নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/আরএম

 

 
  • সর্বশেষ