শিরোনাম
◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ গরু চোর গ্রেপ্তার 

ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড: [২] চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালিয়েছে পুলিশ।  

[৩] সীতাকুণ্ড মডেল থানার ওসি মো: কামাল উদ্দিন পিপিএম জানান, গরু বহণে ব্যবহৃত একটি পিকাপ জব্দ করেছে। পিকাপে থাকা তিনটি গরু উদ্ধার করে চোরদের স্বীকারোক্তির ভিত্তিতে কক্সবাজার এর চকরিয়া এলাকায় আর দুই টি গরু অভিযান চালিয়ে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোট গরু ৫টি। 

[৪] আসামিদের কাছ থেকে একটি পাইপ গান দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় তিনটি মামলা দায়ের করেছে। দুটি পেনাল কোড ও একটি অস্ত্র আইনে। 

[৫] গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজার জেলার চকরিয়া পৌর সভার ১নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে মো: মুবিন উদ্দিন (৩২)। উক্ত এলাকার  ৩নং ওয়ার্ড এর নবাব মিয়ার ছেলে মো: সোহেল (২৪) ও পৌরসভার  ৪নং ওয়ার্ড এর মো: দেলোয়ার হোসেন এর ছেলে মো: আব্দুল শুক্কুর (৩৪) শুক্রবার  ১৯ এপ্রিল পর্যাপ্ত পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/আরএম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়