শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এই ঘটনা ঘটে।  

[৪] স্থানীয়রা জানান, এলাকার কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তন্ত ৫০ জন আহত হন। আহতরা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। 

[৫] সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়