শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: মোবারক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

[৪] উল্লেখ্য, সনমানিয়া ইউপি'র উপ-নির্বাচনে মো: মোবারক হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন আবদুল হক। তিনি ৭২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

[৫] এ সময় ডিসি চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, জনগণের স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সৎ, নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সরকারের ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সকল সহায়তা করা হবে।

[৬] এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: ওয়াহিদ হোসেন সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সনমানিয়া ইউপি'র সদস্য বৃন্দ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়