শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পৈতৃক সম্পত্তি অবৈধ দখল ঠেকাতে সংবাদ সম্মেলন 

এ এইচ সবুজ: [২] গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের দাক্ষিণখান এলাকার ভূমিদস্যু আবদুল লতিফ মিয়ার পূত্র রানা গংদের হাত থেকে ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি রক্ষার্থে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ালিওয়ারিশগণ।
 
[৩] বুধবার (৩ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে উত্তরাধিকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাহিদা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ১২জন ওয়ালিওয়ারিসরা হলেন-সখিনা বেগম,রেখা বেগম,আরজুদা বেগম,সাহিদা আক্তার,নাবালক মাহফুজ মিয়া,সোনাবান,লতিফা বেগম, ফয়সাল হোসেন,নুরুন্নাহার বেগম,ওসমানগনি, জান্নাতুল ফেরদৌস,ও নাসির মোল্লা। 

[৪] লিখিত বক্তব্যে সাহিদা আক্তার বলেন, আমাদের বাবা-চাচা দুধু মিয়া ও লাবু মিয়া আর এস রেকর্ডিয় ৯০ শতক জমি রেখে মারা গেলে আমরা  ভোগদখলীয় হয়ে দাক্ষিণখান মৌজার ওই জমি নামজারি নং ১৭৬৩৭/২১-২২ নথি মুলে ৪৯০২ জোত সৃজন করি। ওই সম্পত্তি রানা গং জাল জলিয়াতি করে রেলওয়ে ঠিকাদারি ইন্ডিয়ান প্রতিষ্ঠান এ.এফ.কন এর নিকট ভাড়া দেন। বিষয়টি আমরা জানতে পারলে স্থানীয় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মধ্যস্থতায় জমি ফিরে পাই। 

[৫] ফলে আমরা ওই সম্পত্তিতে অস্থায়ী ঘর নির্মাণ সহ বিদ্যুৎ সংযোগ নিয়ে গাজীপুর  সিটির হোল্ডিং নাম্বার পাই। অন্যদিকে রানা গং বিজ্ঞ জেলা জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা (৫৩৮/২৩) ও সহকারী কমিশনার ভূমির বরাবরে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দুটি আবেদনই খারিজ করে দেয় আদালত। 

[৬] ফলে রানা গং কয়েকবার আমাদের জমির নির্মাণ সামগ্রী লুট করে। তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে স্থানীয় গাজীপুর মেট্রো সদর থানায় নিয়মিত মামলা হয়। আমরা ভোগদখলীয়  পৈতৃক সম্পত্তি রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি আমাদের জানমালের নিরাপত্তা দাবি করছি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ