শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার থানচির কৃষি ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি

ছবি: সংগৃহীত

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ঘটনার ১৪ ঘণ্টা পর এবার থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ এপ্রিল) দুপুর ১২:৩০ টা সময় অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে যায়।

[৩] জানা যায়, কেএনএফ সদস্যরা ৩টি বিশ সেভেন্টি গাড়ি নিয়ে থানচি বাজার প্বার্শবর্তী এলাকায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকের এসে অর্তকিত হামলা চালিয়ে ব্যাংকের চলমান লেনদেনের টাকা ও গ্রাহকদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। 

[৪] থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে সবকিছু বুঝে উঠার আগেই পালিয়ে যায়। 

[৫] উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন বলেন, সোনালী ও কৃষি ব্যাংক মিলিয়ে অনুমানিক ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা কেএনএফ সদস্যরা লুটপাট করে নিয়ে গেছে।

[৬] স্থানীয়রা ধারণা করছেন, উপজেলার ব্যাংক লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। অস্ত্রধারীদের হামলায় ইউএনও অফিস ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরপর দুই দিন এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মনে করছেন দীর্ঘদিন পরিকল্পনা করে হামলা করছে সশস্ত্র সন্ত্রাসী'রা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়