শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ৪ টি পাখি মাছ

উত্তম কুমার, কলাপাড়া (পটুয়াখালী): [২] বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার দুপুরে মাছগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। 

[৩] জেলেদের কাছে এ মাছ পাখি মাছ হিসেবে পরিচত। কারণ সাগরে এরা দ্রুত গতিতে দৌঁড়ায়। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস। সূর্য মাঝি নামের এক জেলের জালে এ মাছ চারটি ধরা পড়ে। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়। 

[৪] সূর্য মাঝি বলেন, গভীর সমুদ্রে তারা জাল ফেললেন। শনিবার অন্যান্য মাছের সাথে এ চারটি মাছ উঠে আছে। প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। চারটি মাছের মধ্যে একটির ওজন ৪০ কেজির উপরে। বাকি ৩টির ওজন দুই মণের কাছাকাছি। মাছ চারটি সুমন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। 

[৫] মৎস্য ব্যবসায়ী সুমন মৃধা বলেন, স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনি ঢাকায় পাঠানো।

[৬] কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বঙ্গোপসাগরে এসব মাছ সংখ্যা বেড়েছে।  বর্ষা মৌসুম শুরু হলে আশা করা যায়, আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেরা শিকার করতে পারবে বলে তিনি সাংবাদিকদের জানান। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়