শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা): [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল সোমবার দিবাগত রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

[৩] এর আগে ওইদিন অর্থাৎ সোমবার (০১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

[৪] শিক্ষার্থীর বাবা জানান,তিনি কাজে বাহিরে ছিলেন। বিকেলের দিকে তাঁর স্ত্রী বাড়ীর পাশের ক্ষেত থেকে ছাগল আনার জন্য যান। সে-সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত ইব্রাহিম বাড়িতে ঢুকে মেয়ে (১৪)কে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে তার মা ক্ষেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[৫] তিনি আরও বলেন,আমি বাড়ি ফিরে আমার মেয়ে ও আমার স্ত্রীর কাছে ঘটনা শুনে এলাকার লোকজনদের জানিয়ে তারপর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই। 

[৬] এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানান, রাতেই ঘটনাস্থল গেলে সত্যতা মিলেছে। ভিকটিম ও তার বাবা থানায় এসে অভিযোগ দায়ের করার পরপরই মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ইব্রাহিমকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়