শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরের বিরলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত 

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর): [২] বিরল স্থলবন্দরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির অধিনে ৩৩০/৭-এস পিলার এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম, পিএসসি এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং। এছাড়াও দু-দেশের কোম্পানী ও বিওপি কমান্ডারগন উপস্থিত ছিলেন।

[৪] লে: কর্নেল মো: আহসান উল ইসলাম জানান, সীমান্তে  দুই দেশের শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখাসহ সকল প্রকার চোরাচালান ও মাদক পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধের আলোচনা করা হয় এবং সম্মিলিত ভাবে দায়িত্ব পালনে ঐক্যমত পোষন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়