শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০২:০৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ এবং নতুন বেতন স্কেল দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সোলায়মান মোহাম্মদ: [২] মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় তারা বিক্ষোভ করে।

[৩] শ্রমিক, শামীম, বিথী, শাকিল ও সাথীসহ অন্যান্য শ্রমিকরা জানান, প্রতি মাসের ৭ তারিখে বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ মাসের ১৫ তারিখে বেতন পরিশোধ করে। তাছাড়া বর্তমান বাজারে ৭ হাজার টাকা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়ছে। আশপাশের কারখানায় ৯ হাজার টাকা বেতন দিচ্ছে। এসব বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা গুরুত্ব দেয় না।

[৪] শ্রমিকরা বলেন, নতুন বেতন স্কেল অনুযায়ী একাধিকবার বেতন দেওয়ার কথা বললেও কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয় না। বাধ্য হয়েই আমরা বিক্ষোভ করছি।

[৫] জমজম স্পিনিং কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শ্রমিকরা অযৌক্তিক দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করে থাকি।  

[৬] মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। সম্পাদনা: মুরাদ হাসান

এমএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়