শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৩, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে নয়াপাড়া সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

শ্রীনগরে নয়াপাড়া সড়কের বেহাল দশায় ভোগান্তি

অমিত খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): [২] জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার একটি সড়কের বেহাল দশায় মানুষের চলা ফেরায় ভোগান্তি হচ্ছে। ওয়ার্ডটির হাফেজ মোল্লার বাড়ি থেকে মোসলেম বাবুর্চির দোকান সংলগ্ন সেতু হয়ে পাকা সড়ক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ইট সলিং রাস্তাটি নাজুক হয়ে পড়েছে। 

[৩] অভিযোগ উঠেছে, এলাকার মাটি ব্যবসায়ীদের ড্রাম ট্রাক ও ট্রলির দৌরাত্বে রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। মাটি ভর্তি ট্রাকের ওভারলোডিংয়ে রাস্তার ডেবে যাওয়ার পাশাপাশি ইট উঠে গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খানের হস্তক্ষেপে মাটির গাড়ির চলাচল বন্ধে সড়কের একদিকে সিমেন্টের খুঁটি গেড়ে দেওয়া হয়। এতেও সড়কটির শেষ রক্ষা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
 
[৪] ভুক্তভোগী পথচারীরা জানান, নয়াপাড়ার রাস্তাটি হাঁসাড়া ফিলিং স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ায় অত্র এলাকাবাসী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বেশী দিন হয়নি নয়াপাড়ার রাস্তায় ইট বিছানো হয়েছে। অথচ মাটি ব্যবসায়ীদের ভরাট বাণিজ্যে এ রাস্তায় ড্রাম ট্রাক ও মাহিন্দ্র ট্রলির অবাদ চলাচল শুরু হয়। এতে সড়কটি হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য হালকা যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

[৫] সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে ইট উঠে গেছে। অনেকাংশে রাস্তার ইট ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
 
[৬] এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে রাস্তাটি দেখে এসেছি। মাটির গাড়ির আসা যাওয়া করার ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক মাস আগে চেয়ারম্যানের নির্দেশে খুঁটি গেড়ে দিয়েছি। এখন নয়াপাড়া রাস্তায় মাটির গাড়ি চলাচল করতে পারে না। তবে রাস্তাটি নাজুক হয়ে পরেছে। এই রাস্তার হুমায়ুন মোল্লার বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট কাঁচা রাস্তার সংস্কারের কথা হচ্ছে। বরাদ্দ হলে তখন পুরো রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ইউপি চেয়ারম্যান সাবের সাথে এই বিষয়ে দ্রুত আলোচনা করবো। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ