শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে বিমানের লাভ ৪৩৬ কোটি টাকা: প্রতিমন্ত্রী

মনজুর এ আজিজ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে বলেও জানান তিনি। রোববার জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিমান বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থ বছরে (২০২১-২০২২) সর্বমোট ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে।

তিনি বলেন, বিমান ২০২৩ সাল থেকে জাপানের নারিতায় অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া আগামী অর্থ বছরে নিউইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে বলেও মনে করেন তিনি। সম্পাদনা: এল আর বাদল

এমএ/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়