শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ০৩:২১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৩, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাটমুক্ত হলো মেট্রোরেলের টিকিট

মেট্রোরেল

জেরিন আহমেদ: গত ২১ মে এনবিআরের এক প্রজ্ঞাপনে আরো জানানো হয়, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত এ সুবিধা মিলবে। গত ২৮ ডিসেম্বর থেকে এই সুবিধা দেওয়া হয়েছে। 

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। যেহেতু মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন তাই এর টিকিটে কর বসানো নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। বাংলা ট্রিবিউন

বাংলাদেশ জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে মেট্রোরেল কোম্পানিকে ভ্যাট আরোপের কথা জানিয়ে চিঠি দেয়া হয়। কিন্তু তখন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি ভ্যাট দিতে রাজি হয়নি। তাদের যুক্তি, মেট্রোরেলে অভিজাত শ্রেণির মানুষ ভ্রমণ করেন না, বরং সব ধরনের মানুষ তাতে ভ্রমণ করেন। এই পরিবহনকে জনপ্রিয় করতে খরচ কমানো প্রয়োজন।

গত ডিসেম্বর মাস থেকে প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

জেএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়