শিরোনাম
◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে নৌপথে চাপ কমাতে

গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ নৌ প্রতিমন্ত্রীর  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

এম এম লিংকন: নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথে চলাচলে মানুষের আগ্রহ এখনো কমেনি, আরও বাড়ছে। তিনি বলছেন, বিকেএমই ও বিজিএমই অতীতে যেভাবে ছুটি দিয়েছে, এবারও তারা যেন সেটি করে। আমাদের নৌপথই কেবল না, রেল ও সড়কপথেও তাতে চাপ কম পড়বে। বৃহস্পতিবার (৩০ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভা শেষে এ কথা বলেন তিনি।  

ঈদযাত্রায় যাত্রীবাহী নৌযান বা লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। যে কারণে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান, ফেরি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া পদ্মাসেতুতে, মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ আছে, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি ব্যবস্থা গ্রহণ করবে মোটরসাইকেল পারাপারের জন্য।

তিনি বলেন, এখানে একটি বড় বিষয় হচ্ছে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা থাকে খুবই বেশি। সেক্ষেত্রে আমাদের আবহাওয়া বার্তা মেনে চলতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ঢাকা সিটি করপোরেশন ও আমাদের নৌপুলিশ আরও সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সদরঘাট এলাকায় বিশেষ করে যখন লঞ্চগুলো চলে যাবে, তখন বা ভোররাতে যখন এখানে বার্থিং করবে, তখন এই জায়গায় কোনো ছোটো নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে। আমরা বিষয়টি কঠোরভাবে নজর রাখবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, আরিচা, কাজিরহাট, পাটুরিয়া ও দৌলতদিয়ায় আমরা ফেরি সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। হরিনা ও আলুবাজারেও ফেরি সংখ্যা বাড়ানো হবে। সন্দ্বীপ ও হাতিয়ার মতো উপকূলীয় এলাকায় সি ট্রাক চালু থাকবে। তাজউদ্দিন ও আইভি রহমান সেখানে নিয়মিত চলাচল করবে। কাজেই পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাধারণ মানুষ নির্বিঘ্নে নৌ সেবাটা নিতে পারে, সে বিষয়ে আমরা আন্তরিক।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পুরনো লঞ্চগুলো মালিকরা এরই মধ্যে সরিয়ে ফেলেছে। আরও আধুনিক মানের লঞ্চ সংযুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। অনেকে ধারণা করেছিল পদ্মাসেতু হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষ আর লঞ্চ ব্যবহার করবে না। কিন্তু কথাটা ভুল প্রমাণিত হয়েছে।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাট দিয়ে ফেরি চলাচলের একটা দাবি আছে চালকদের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায়তো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। কাজেই আমরা চেষ্টা করছি। এখানে সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে, কারণ শিমুলিয়ায় যদি আমরা চালু করি তাহলে দুইবার পদ্মা সেতু ক্রস করতে হবে। সেটা তাদের অনুমতির প্রয়োজন আছে।

তিনি আরও বলেন, আমরা যদি সরাসরি চ্যানেল তৈরি করি, সেখানে বিদ্যুৎ বিভাগের একটা অনুমতির প্রয়োজন আছে। সেটা অনুমতি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এমএএস

  • সর্বশেষ